ডানলিন

"ডানলিন"

সকাল সকাল বেরিয়ে পড়া হলো পূর্বস্থলির উদ্দেশ্যে, লক্ষ্য মাচমুরাল বা Osprey, আগেও দেখা হলেও বার বার এক অমোঘ টানে আমি বারবার ছুটে যাই, হয়তো আমার মতো অনেকেই ছুটে যান। সকাল ৫:৩৮ এর কাটোয়া লোকাল করে ৮টা নাগাদ পূর্বস্থলি স্টেশন নেমে, টোটো করে কাষ্ঠশিলা তে পৌঁছে দেখি আমবাগানের ঘাটে সেই অমলিন হাসি নিয়ে দাঁড়িয়ে আছে পীযুষ আমাদের নৌকাবাহক ও সঙ্গী। আমার আর এক সঙ্গী অভিষেক, শুরু হলো আমাদের নৌকোবিহার ও পাখি দেখা, যদিও এবার আসার মূল উদ্দেশ্য Osprey এবং সেটাও অভিষেক এর জন্য। শুরুতেই দেখা গেলো এক জোড়া Tufted Duck (পুরুষ ও স্ত্রী) কিন্তু একটু দূরে , তাই আর বিশেষ সময় নষ্ট না করে এগিয়ে চললাম আমরা গঙ্গার দিকে বা বলা ভালো Osprey রাজার রাজ্যের দিকে, আমাদের যেতে হবে মায়াপুরের ইসকন মন্দিরের দিকের গঙ্গার চরের কাছে, পথে পড়বে কচুরিপানার সাম্রাজ্য ও তারপর আসবে আমাদের সকলের প্রিয় একটি সরু জলপথ যাকে আমরা সবাই বলি "গরিবের আমাজন" যদিও এখনো পর্যন্ত কে এই নামটি প্রথম দিয়েছিলেন সে সম্বন্ধে কোনো তথ্য জানা নেই। যাইহোক প্রায় দুই ঘন্টা ধরে পীযুষের অক্লান্ত পরিশ্রমের পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম, কিন্তু পথে আসতে আসতে অনেকটা দেরি হওয়াতে আমাদের আগেই অনেকগুলি নৌকা পৌঁছে গেছে, এবং তারা মন ভরে মাচমুরাল বা Osprey এর ছবি তুলছেন, আমাদের নৌকাও যতটা জোরে চালানো সম্ভব ততজোরে চালিয়েও Osprey এর কাছে পৌঁছনোর আগেই মহারাজ মাছের দাগার তোলা থেকে লেজা অবধি মাছ নিয়ে উড়ে গেলেন। মন খারাপ করা মুহূর্ত তৈরি হল যা হাতে পাওয়া ১৬ আনার থেকে ২ আনাও গ্রহণ করতে পারলাম না বলে।

যাকগে যা হবার তাই হবে, এসেছি তো পাখি দেখতে, তাই এবার অন্য পাখির দিকে নজর । চর যখন তখন কিছু Wader তো পাবই, ঠিকই আশা, একের পর এক wader আমাদের সামনে তারমধ্যে উল্লেখযোগ্য ভাবে Common Sandpiper, Common Redshank, Lesser Sand Plover, Little Ringed Plover, Kentish Plover দেখতে দেখতে একটা Wader এর দিকে নজর পরতে একটু অন্যরকম লাগলো, সঙ্গে সঙ্গে অভিষেক কে বলতে ও বিড়বিড় করে বলতে লাগলো, "যত রকম ভাবে সম্ভব ছবি তুলে রাখো, এটা একটা আনকমন wader"। চেষ্টা চলল যতটা কাছে যাওয়া সম্ভব গিয়ে ছবি তোলার চেষ্টা করা হল, আর সঙ্গে সঙ্গে মাথায় ঘুরতে লাগলো কি হতে পারে, একবার মনে হল হয়তো Sanderling  কিন্তু অভিষেকের মত অনুযায়ী না তাও নয়। তাহলে কি, প্রশ্ন টা মাথায় ঘুরপাক খেতেই থাকলো, বেশ খানিকক্ষণ এদিক ওদিক করে পাওয়া গেলো সম্ভাব্য পরিচয় সৌজন্যে অবশ্যই অভিষেক। ওর উক্তি অনুযায়ী "ভাই এটা Dunlin" ।

Add caption



আমি তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। পরবর্তীতে সন্দীপ দাস, অনঘ দেব, অতনু মোদক দের মতো বিশিষ্ট পাখিবিশারদ পাখিটি যে Dunlin সে বিষয়ে সহমত পোষন করেন।  ব্যাস শুরু হয়ে গেলো আমার পুরনো রেকর্ডের খোঁজ। ebird অনুযায়ী সেই দিনের আগে মাত্র কয়েকটি রেকর্ডই পাওয়া গেলো, খুবই কম, বলতে গেলে মাত্র ৬টি, পশ্চিমবঙ্গের গাজলডোবা, ফ্রেসারগঞ্জ ও মালদা থেকে। পূর্বস্থলি থেকে প্রথমবার। পরবর্তীতে সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে একটা অভাবনীয় সাফল্য পাওয়া গেল পূর্বস্থলিতে। Dunlin অন্যান্য সকল wader সঙ্গে মিশে থাকলেও এর bill বা ঠোঁট একে অন্যান্য wader এর থেকে আলাদা করতে সাহায্য করে। এদের food habit টা বা বলা ভালো খাবার খাওয়ার পদ্ধতিটা অনেকটাই নির্ভরশীল এর bill এর সামনের অংশের ওপর (bill tip)। এটা এতটা সেন্সিটিভ যে এই অংশের মাধ্যমে শুধুমাত্র এই অংশের সাহায্যে তারা তাদের খাবার দাবার খুঁজে পেয়ে যায়। এরা মূলত earthworm, flies, beetles, spiders, snails & amphipods। আবার কিছু কিছু ক্ষেত্রে seeds সহযোগে খাওয়া দাওয়া সারে, তবে কিছু কিছু সময় খুব ছোট ছোট মাছও খায়।

যাইহোক Osprey এর ভালো ছবি না হওয়াটাকে Dunlin পাওয়ার মধ্যে দিয়ে মনটা অনেকবেশি ভালো হয়েগেছিলো।


Comments

Popular posts from this blog

রাজদরবারে অলিন্দে

ভালোলাগার ভরতপুর - প্রথম পর্ব