ভালোলাগার ভরতপুর - প্রথম পর্ব
ভালোলাগার ভরতপুর প্রথম পর্ব সালটা ২০১৫ হঠাৎ করে প্লান ঠিক হল ভরতপুর যাবার। চারজন আমি, সায়নত্ন, ভৌমিক দা আর সেই আমাদের রাগী দীপঙ্কর। ৬ই ডিসেম্বর ২০১৫ রাত্রি ১১:৫৫ তে যোধপুর এক্সপ্রেস ট্রেন। অনেক রকম প্লানিং চলছে রোজ, ধীরে ধীরে দিন এগিয়ে আসতে শুরু করল। আর মাত্র ১৫ দিন কিন্তু হঠাৎ করে ইন্দ্রপতন দীপঙ্কর আর সায়নত্ন যেতে পারবে না কিছু ব্যক্তিগত কারনে। রইলাম হাতে ২ আমি আর ভৌমিক দা। চেষ্টা চলছিল যদি যেতে পারে ওরা দুজন শেষ ৫ দিন আগে এসে হটাৎ করে আরো বড়সড় মেঘ ঘনিয়ে এলো, এবার ভৌমিক দা অফিস থেকে ছুটি বাতিল করে দিয়েছে। ব্যাস ষোলকলা পূর্ন। সিদ্ধান্ত নিলাম যাইহোক না কেন একাই যাব স্বপ্নের ভরতপুর। সেইমত ভরতপুর আমাদের থাকার জায়গাতে মানে "Hotel Spoonbill এর হরিশ জি কে ফোন করে জানিয়েছিলাম যে ৪ জনের বদলে আমি একাই আসছি, সেইমত ২টো রুমের ১টি বাতিল করেছিলাম। খারাপের মধ্যে ভালো খবর ৫তারিখ ভৌমিক দা জানালো অফিস ...